Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সৌদি আরবে পালানোর সময় বিমান বন্দরে আ.লীগ নেতা আটক 

BN DESK
10 October 2025, 06:25 PM পড়তে ১ মিনিট
সৌদি আরবে পালানোর সময় বিমান বন্দরে আ.লীগ নেতা আটক 

নিউজ ডেস্ক:  হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও জনতার উপর হামলার মামলায় এক আওয়ামী লীগ নেতাকে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছ। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তাকে গ্রেপ্তার করে। এ সময় তিনি সৌদি আরব যাওয়ার চেষ্টা করছিলেন।

গ্রেপ্তার আমজাদ আলী (৭০) সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। তিনি লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, আমজাদ আলী আজ ভোরে সৌদি আরব পালানোর জন্য বিমানবন্দরে যান। সেখানেই ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের একটি টিম তাকে আনতে ঢাকায় গেছে।
 
ওসি আরো জানান, ২০২৪ সালের ২ আগস্ট হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমজাদ আলী ছাত্র ও জনতার উপর হামলা চালান বলে তদন্তে উঠে এসেছে। আহত তাহির মিয়া ১৮ সেপ্টেম্বর সদর মডেল থানায় মামলা দায়ের করেন, যার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমজাদ আলী আন্দোলনকারীদের উপর হামলার নেতৃত্ব দেন। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। সুযোগ বুঝে তিনি সৌদি আরব পালানোর চেষ্টা করছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

সৌদি আরবে পালানোর সময় বিমান বন্দরে আ.লীগ নেতা আটক 

B
BN DESK | 27 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার