Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্কটল্যান্ডকে হারিয়ে ভালো শুরু বাংলাদেশের

BN DESK
06 September 2026, 10:55 AM পড়তে ১ মিনিট
স্কটল্যান্ডকে হারিয়ে ভালো শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। গতকাল আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগ্রেসরা। যেখানে স্কটল্যান্ড নারী দলকে পাঁচ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

লাহোরে আগে ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ড সংগ্রহ করে ৭ উইকেটে ২৫১ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫১ বল এবং পাঁচ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। সোবহানা মোস্তারীর হাফ সেঞ্চুরিতে ম্যাচে আধিপত্য দেখায় বাঘিনীরা। ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান সোবহানা। এ ছাড়া ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফারজানা হক।

রিতু মনি করেন ৩৪ রান। ইশমা তানজিমের ব্যাটে আসে ২৬ রান। এর আগে স্কটল্যান্ডের হয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিন ব্যাটার। সারাহ ব্রেইস করেন ৫৮ রান, ডার্সি কার্টার করেন ৫৫ এবং ক্যাথেরেইন ফ্রেজার খেলেন ৫২ রানের অপরাজিত ইনিংস। ক্যাথেরেইন ব্রেইস খেলেন ৩১ রানের ইনিংস।

বাংলাদেশের হয়ে বল হাতে দুটি উইকেট নেন রিতু মনি। একটি উইকেট তুলে নেন মারুফা আক্তার। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে আগামী ১০ এপ্রিল। এর আগে ৮ এপ্রিল আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের মেয়েদের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

স্কটল্যান্ডকে হারিয়ে ভালো শুরু বাংলাদেশের

B
BN DESK | 07 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার