Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্কুল ফিডিং কর্মসূচি থেকে বাদ পড়ায় উলিপুরে মানববন্ধন

BN DESK
08 October 2025, 11:06 PM পড়তে ১ মিনিট
স্কুল ফিডিং কর্মসূচি থেকে বাদ পড়ায় উলিপুরে মানববন্ধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : স্কুল ফিডিং কর্মসূচি থেকে বাদ পড়ায় কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ রোববার (২৯ জুন) বিকেলে উপজেলা চত্ত্বরে উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ জনগণসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, উপজেলার অধিকাংশ মানুষ বন্যা ও খরা মোকাবিলা করে জীবনযাপন করে। জেলার দরিদ্রতম এ উপজেলাকে কর্মসূচির বাইরে রাখা চরম বৈষম্য ও অবিচার। অবিলম্বে উলিপুর উপজেলাকে স্কুল ফিডিং তালিকায় অন্তর্ভুক্ত না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এসময় সহকারী শিক্ষক মাহমুদুল হাসান মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার আমীর মাওলানা মো. মশিউর রহমান, এনসিপি উলিপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাওলানা মো. সিরাজুল ইসলাম, বিএনপি নেতা মতলেবুর রহমান, বাসদ নেতা সাঈদ আমীন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আনছারী, জহুরুল হক, শারমীন সুলতানা, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ জেলা শাখার আহ্বায়ক হোসাইন আহমেদ হিজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন শেষে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ অভিভাবকগণ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

স্কুল ফিডিং কর্মসূচি থেকে বাদ পড়ায় উলিপুরে মানববন্ধন

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার