রংপুর জেলা প্রতিনিধি: হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের বড়দরগা হাইওয়ে থানা এলাকায় গত সোমবার দুপুরে মহাসড়ক সংলগ্ন ঐতিহ্যবাহী শঠিবাড়ি উচ্চ বিদ্যালয়ে স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় শঠিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ হারুর সভাপতি, শিক্ষকবৃন্দ, অফিসার ইনচার্জ বড়দরগা হাইওয়ে থানা ওমর ফারুক ও ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। কর্মশালায় পুলিশ সুপার সড়ক দুর্ঘটনার কারণ, ট্রাফিক রুলস, সড়ক দুর্ঘটনার সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব এবং দুর্ঘটনা প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের করণীয় সংক্রান্তে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন।
হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের বড়দরগা হাইওয়ে থানা এলাকায় গুরুত্বপূর্ণ বাজারে মহাসড়ক সংলগ্ন ঐতিহ্যবাহী শঠিবাড়ি উচ্চ বিদ্যালয়ে স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় পুলিশ সুপার সড়ক দুর্ঘটনার কারণ, ট্রাফিক রুলস, সড়ক দুর্ঘটনার সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব এবং দুর্ঘটনা প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের করণীয় সংক্রান্তে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন। হাইওয়ে পুলিশ আশা করে, স্কুল শিক্ষার্থীদের সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীরা ভবিষ্যতে কার্যকর ভূমিকা রাখবে।