Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাব্বির

BN DESK
06 September 2026, 12:45 PM পড়তে ১ মিনিট
স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাব্বির

বিপিএলে আজ (শুক্রবার) দিনের প্রথম ম্যাচে লড়ছে দুর্বার রাজশাহী এবং চিটাগং কিংস। চলমান ম্যাচের প্রথম ইনিংসে ইনজুরিতে পড়েছেন রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার সাব্বির হোসেন। সতীর্থ শফিউল ইসলামের সঙ্গে মাথায় ধাক্কা লেগে তাকে মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে শুয়ে। ম্যাচটিতে বড় রানের পথে ছুটছে চট্টগ্রাম, ইতোমধ্যে তাদের পক্ষে পাকিস্তানি ব্যাটার উসমান খান চলতি আসরের প্রথম সেঞ্চুরিও পেয়েছেন।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ইনিংসের ১৪তম ওভারে ঘটে সাব্বিরের ইনজুরির ঘটনা। উসমান খানের ব্যাট থেকে বল ফাইন লেগ ও থার্ড ম্যানের মাঝামাঝিতে ক্যাচ ওঠে। সেটি ধরতে দৌড়ে যান শফিউল ইসলাম, তার বিপরীত দিক ক্যাচ নিতে আসেন সাব্বিরও। পরে শফিউলের সঙ্গে মাথায় ধাক্কা লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। 

এ সময় কয়েক মিনিট ফিজিও সাব্বিরের চোট পর্যবেক্ষণ করেন। তাতেও এই ক্রিকেটারকে উঠে দাঁড়ানোর মতো ফিট মনে না হওয়ায় আনা হয় স্ট্রেচার। বাউন্ডারি লাইনের বাইরে আরও মিনিট পাঁচেক চলে প্রাথমিক সেবা, খানিক বাদেই অবশ্য কিছুটা হাঁটতে দেখা যায় সাব্বিরকে। তবে ধারণা করা হচ্ছে বড় আঘাতই পেয়েছেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাব্বির

B
BN DESK | 03 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার