Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে অনশন

BN DESK
10 October 2025, 04:43 PM পড়তে ১ মিনিট
স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে অনশন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামী রাশেদুল ইসলামের বাড়িতে অনশনে বসেছে এক নারী। গত শনিবার থেকে অবস্থান অব্যাহত থাকায় মারধর করাসহ তার সোনার গয়না ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ ওই নারীর।

আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর পুর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এ সময় উৎসুক জনতার ঢল দেখা গেলেও বাড়ি থেকে পালিয়ে গেছে রাশিদুল ইসলামসহ তার বাবা-মা ও ভাই। জানা যায়, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার এক নারীর সাথে ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাশেদুল ইসলামের পরিচয় হয়।

এরপর উভয়ের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং গত ১১ জানুয়ারি তারা বিয়ের পিঁড়িতে বসেন। চাকরির সুবাদে দু’জনে চট্টগ্রামের সাগরপার এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। এরমধ্যে কয়েক দফায় স্ত্রীর কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা নেয় রাশেদুল।

গত ২ জুলাই ওই নারী কর্মস্থলে গেলে পুর্বপরিকল্পিতভাবে ঘরের জিনিসপত্র ও টাকা নিয়ে গ্রামের বাড়ি মহেশপুরে পালিয়ে আসেন তিনি। পরে স্ত্রীর সাথে নানা টালবাহানা শুরু করেন তিনি। এ অবস্থায় গত শনিবার ওই নারী চট্টগ্রাম থেকে সাদুল্লাপুরে রাশেদুল ইসলামের বাড়িতে আসেন। এ সময় রাশেদুল ও তার বাবা, মা, ভাই ও দাদিসহ অনেকে নারীকে পিটিয়ে তার সোনার গয়না ছিনিয়ে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

এতে নারীটি অসুস্থ হয়ে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেখান থেকে গত রোববার দুপুরে আবারও রাশেদুলের বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে বসেন তিনি। ভুক্তভোগী নারী বলেন, স্বামী রাশেদুলের সাথে সংসারের এক পর্যায়ে দুই মাসের অন্তঃস্বত্বা হয়েছেন তিনি। স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়িতে এসেছেন। এখানে তাকে মারধর করে সোনার গয়না ছিনিয়ে নিয়েছে। এখন স্ত্রীর মর্যাদা না পেলে জীবন দিবেন বলে হুমকি দিচ্ছেন তিনি।

এ ব্যাপারে ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ইউপি সদস্য ইদ্রিস আলী সরকার বাসু বলেন, ইতোমধ্যে ঘটনাটি লোকমুখে শুনেছি। এ বিষয়ে বসা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে অনশন

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার