Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বচ্ছ নির্বাচনে কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং নেই : রংপুরে নির্বাচন কমিশনার

BN DESK
03 September 2026, 03:01 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি : নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে না, হবেও না। আমরা জাতিকে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসারসহ বাহিনীর সদস্যদের মাঝে একটি ভালো নির্বাচন উপহার দিতে যে মানসিকতা দরকার, তা আমরা লক্ষ্য করেছি।

সবমিলিয়ে জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দিতে আমরা প্রস্তুত। নির্বাচন কমিশন কোন চাপে নেই। আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা হচ্ছে, এখন যারাই মুভমেন্ট করবে, নির্বাচনের প্রতিকূলে সকল ধরণের মুভমেন্টের বিরোধী নির্বাচন কমিশন। তাই নির্বাচন সুষ্ঠু ও পরিবেশ ঠিক রাখতে সকলের কাছে এসব মুভমেন্ট বন্ধ রাখার আহবান রইলো।

তুলনামুলকভাবে আইনশৃঙ্খলা ভালো আছে। নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে। হাদি হত্যার সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় নিতে সরকার কাজ করছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের সার্কিট হাউজে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ডিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও  জেলার ৬ টি সংসদীয় আসনে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের সাথে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ মতবিনিময় সভা করেছেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। দলীয় প্রধানদের কটাক্ষমুলক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, দেশে ভোটযুদ্ধ চলছে, এই যুদ্ধের মাঠে প্রতিটি দল প্রধান যে বক্তব্য রাখছেন, তা নির্বাচনের স্ব স্ব রাজনৈতিক কৌশলমাত্র। এটা তাদের রাজনৈতিক ব্যাপার। এখানে আমাদের বলার কিছু নেই। তবে সব পক্ষই শান্ত থেকে নির্বাচনের পরিবেশ ঠিক রাখবে এটি আমরা কামনা করছি।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

স্বচ্ছ নির্বাচনে কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং নেই : রংপুরে নির্বাচন কমিশনার

B
BN DESK | 07 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার