Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হতাশ হলে গলায় দড়ি দিয়ে মরে যেতাম : তাসকিন

BN DESK
03 September 2026, 11:02 PM পড়তে ১ মিনিট
হতাশ হলে গলায় দড়ি দিয়ে মরে যেতাম : তাসকিন

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার তাসকিন আহমেদ ফর্মের তুঙ্গে থাকায় অবস্থায়ই আইপিএলে অন্তত তিনবার ডাক পেয়েছিলেন। কিন্তু বিসিবি’র ছাড়পত্র না পাওয়ায় খেলা হয়নি। এবার আসন্ন পিএসএল’র প্লেয়ার ড্রাফটসে তিনি দল পাননি। শুধু লিটন দাস, নাহিদ রানা আর রিশাদ হোসেন খেলবেন পিএসএলে। তবে দল না পেলেও হতাশ নন তাসকিন। হতাশা তাকে আর স্পর্শ করে না।

গতকাল সোমবার (২০ জানুয়ারি) রাতে বিপিএলে চিটাগং কিংসের কাছে ১১১ রানে হারের পর সংবাদ সম্মেলনে আসা তাসকিনকে প্রশ্ন করা হয় পিএসএলে দল না পাওয়ার ব্যাপারে। জবাবে তিনি বলেন, ‘হতাশার কী আছে? সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি নিজের দেশকে ভালোমতো সেবা দিতে পারি, যেখানেই খেলি, যদি ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে। এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এত দিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদমই হতাশ নই।’

গত সোমবার পিএসএল’র ড্রাফট থেকে লিটনকে দলে নিয়েছে করাচি কিংস, নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি এবং রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স। তাসকিনের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে দল না পেলেও আশা ছাড়েননি তাসকিন, ‘আসলে যেহেতু ড্রাফটে দল পাইনি, কারও বদলি হিসেবে প্রয়োজন পড়লে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই বিষয়। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও কথা হয়নি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

হতাশ হলে গলায় দড়ি দিয়ে মরে যেতাম : তাসকিন

B
BN DESK | 21 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার