Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জের সুতাং বাজারে অগ্নিকাণ্ডে পুড়ল ১৫ দোকান

BN DESK
10 October 2025, 12:11 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জের সুতাং বাজারে অগ্নিকাণ্ডে পুড়ল ১৫ দোকান

নিউজ ডেস্ক:   হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ সুতাং বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে আগুন লাগে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, রাতে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন, ‘‘ফায়ার সার্ভিস কর্মীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

হবিগঞ্জের সুতাং বাজারে অগ্নিকাণ্ডে পুড়ল ১৫ দোকান

B
BN DESK | 19 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার