Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যু

BN DESK
10 October 2025, 10:17 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক:   হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আরএফএল’র বাইসাইকেল ফ্যাক্টরির শ্রমিক মো. সোহাগ আহমেদ (৩০)। 

তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের নুর আলীর ছেলে।

সোমবার (২৩ জুন) রাতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন, ‘‘রবিবার রাতে ফ্যাক্টরিতে কাজ করার সময় সোহাগ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নেওয়া হয় প্রাণ-আরএফএল কোম্পানির নিজস্ব সান্ হেলথ কেয়ার  হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা অবনিত হওয়ায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’  

এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

হবিগঞ্জে কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যু

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার