Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হরিপুরে অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়েছে

BN DESK
20 March 2024, 05:33 PM পড়তে ১ মিনিট
হরিপুরে অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়েছে

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রশাসনে দায়িত্ব অবহেলার কারণে কুলিক নদ থেকে অবৈধভাবে বালু তুলে ব্যবসা করার দৌরাত্ম্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে নদের পাশের টেংরিয়া-দিলগা গ্রামবাসী ওই সকল বালু ব্যবসায়ীর নাম উল্লেখ করে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছেন। 

অভিযোগকারীরা বলেন, কুলিক নদের কল্লামনিরঘাট ও ভবানীডাঙ্গীরঘাট থেকে রাতে ও সকালে বালু তুলে ১৮শ’ থেকে ২ হাজার টাকা করে বিক্রি করছে বালু ব্যবসায়ীরা। এতে নদের পাড় ভাঙনসহ আশপাশের জমিগুলো হুমকির মুখে পড়ছে। এছাড়া গ্রামের কাঁচা রাস্তাগুলো ধুলোবালি আর খানাখন্দে পরিণত হচ্ছে। এর প্রতিকার চেয়ে গ্রামের সুভান নামে এক ব্যক্তির বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে।

এবিষয়ে জেলা প্রশাসক বলেন, অভিযোগ পাওয়া গেছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।   

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

হরিপুরে অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়েছে

B
BN DESK | 20 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার