Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হরিপুরে আম বাগানের মুকুলে মৌমাছির গুঞ্জন

BN DESK
11 February 2024, 10:29 PM পড়তে ১ মিনিট
হরিপুরে আম বাগানের মুকুলে মৌমাছির গুঞ্জন

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে আমবাগানে আমের মুকুল ফুটতে শুরু করেছে, মৌমাছির গুনগুন শব্দে মুখরিত হয়ে উঠেছে বাগানগুলো। আম চাষিদের মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে। মাঘ মাসের শেষে শীতের মাঝেও গাছে-গাছে মুকুল দেখা দিয়েছে।

দামোল গ্রামের আমবাগান মালিক আবুল হাসান রনি বলেন, তার সাড়ে তিন বিঘা জমিতে আমবাগান আছে। গত বছর ৩ লাখ টাকায় বিক্রি করেছিলাম। এবছর অগ্রিম ৫ লাখ টাকা দাম বলছে। ঐ গ্রামের হাসিমউদ্দিন দোকানদার বলেন, তার ২ একর জমিতে আমবাগান আছে গত বছরের তুলনায় এবার বেশি দাম পাওয়া যেতে পারে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, হরিপুর উপজেলায় ২১৪ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। এরমধ্যে আম্রপালি ১২৯ হেক্টর, ফজলি ৪ হেক্টর, ল্যাংড়া ৯ হেক্টর, গোপালভোগ ১০ হেক্টর, সূর্যাপুরী ১৮ হেক্টর, নিলাম্বরী ৮ হেক্টর, বারী চার ১০ হেক্টর, হাড়ি ভাঙ্গা ১২ হেক্টর, হিমসাগর ১ হেক্টর, আশ্বিনা ৪ হেক্টর।

উপজেলা কৃষি অফিসার রুবেল হোসেন বলেন, এবছর এখন পর্যন্ত আবহাওয়া ভালো আছে এ বছর আমের ফলন ভালো হতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

হরিপুরে আম বাগানের মুকুলে মৌমাছির গুঞ্জন

B
BN DESK | 11 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার