Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হরিপুরে চুরি মামলায় গ্রেফতার ২

BN DESK
14 February 2024, 09:32 PM পড়তে ১ মিনিট
হরিপুরে চুরি মামলায় গ্রেফতার ২

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রকাশ্যে দিনের বেলা ছাগল (খাসি) চুরি মামলায় উজ্জ্বল (১৯) ও মুকুল (২০)কে গ্রেফতার করে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা উপজেলার জীবনপুর গ্রামের জেনারুলের ছেলে উজ্জ্বল ও হরিপুর গ্রামের বজরুদ্দীনের ছেলে মুকুল।

জানা যায়, গোয়ালদিঘী গ্রামের তোসলিম উদ্দনের ১৫ হাজার টাকার একটি খাসি (ছাগল) বাড়ির পাশের মাঠ থেকে গতকাল মঙ্গলবার বিকেলে চুরি করে পালানোর সময় এলাকাবাসী উজ্জল ও মুকুলকে ছাগলসহ আটক করে থানায় খবর দিলে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাগলসহ আটক দুইজনকে থানায় নিয়ে আসে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বলেন, বাদির এজাহারমূলে আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) চুরি মামলায় আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

হরিপুরে চুরি মামলায় গ্রেফতার ২

B
BN DESK | 14 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার