Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হরিপুরে বাঁশশিল্পী পরিবারের দুর্দিন

BN DESK
05 April 2024, 05:25 PM পড়তে ১ মিনিট
হরিপুরে বাঁশশিল্পী পরিবারের দুর্দিন

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর বাঁশশিল্পী পরিবারগুলো অর্থাভাবে কাটাচ্ছে দিন। পরিবার পরিজন নিয়ে ২৫টি ভূমিহীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাঁশশিল্পী পরিবারের প্রায় শতাধিক মানুষ হতাশায় ভুগছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হরিপুর উপজেলা সদর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বামুনদিঘীর পাড়ে পরিবারগুলোর বসবাস। ১৯৭৫ সাল থেকে এখানে তারা কুঁড়েঘর ও ছাপড়া বানিয়ে জরাজীর্ণ পরিবেশে জীবন কাটাচ্ছে। এরমধ্যে ১৮টি পরিবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যারা বংশানুক্রমে পেশায় বাঁশ মালী, আর ৭টি পরিবার আদিবাসী।

কৃষি কাজ বা চাষাবাদের জন্য তাদের নিজস্ব কোন জায়গা জমি নেই। বাঁশশিল্পী, দিনমজুর আর শ্রমিকের কাজ করে চলে তাদের পরিবারের ভরণপোষণ। পুকুরপারে বসবাসকারী এই নৃ-গোষ্ঠীরা জানালেন, এখানে ৪৯ বছর ধরে বসবাস করছেন তারা।

হাট বাজার ও গৃহস্থের বাড়ি থেকে বাঁশ কিনে নিয়ে কৃষি কাজের ব্যবহৃত, টোকরী, কুলা, ঢাকি, ডালি, হাত পাখাসহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করে বাজারে বিক্রি করে যে টাকা পান তা দিয়েই সংসার চালান। বর্তমানে প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় তাদের তৈরি পণ্যের কদর কমে গেছে।

বাঁশ পাওয়া যায় না দামও বেশি। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে তাদের। তারা আরও জানায়, তারা সরকারি সুযোগ সুবিধাও তেমন পান না। প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি ও জমি পাওয়ার জন্য ইউএনও’র কাছে গেলেও বাড়ি পাননি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

হরিপুরে বাঁশশিল্পী পরিবারের দুর্দিন

B
BN DESK | 05 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার