Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হরিপুরে মসজিদের পাশে ড্রেনের বেহাল দশা

BN DESK
01 June 2024, 07:28 PM পড়তে ১ মিনিট
হরিপুরে মসজিদের পাশে ড্রেনের বেহাল দশা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সদরে কালিগঞ্জ হাটের মূল ড্রেন হাটের ময়লা আবর্জনা আর কাদামাটিতে ভরাট হয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনে জমে থাকা বৃষ্টির পানি, হোটেল ও চা দোকানের ময়লা আবর্জনার পচা পানিতে ড্রেন ভর্তি হয়ে পরিবেশ দূষণসহ দুর্গন্ধ ছরাচ্ছে।

হাটের মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা অভিযোগ করে বলেন, মসজিদে অজু ও ভিতরে নামাজ পড়তে চরম দুর্ভোগ পোহাতে হয়। শ্বাস প্রশ্বাসও নেওয়া যায় না। দীর্ঘদিন ধরে ড্রেনগুলো পরিস্কার না করায় পানিতে মশা-মাছি জন্মায় এবং রোগ-জীবাণু ছড়ায়।

পথচারীরা বলেন, রাস্তা পারাপারের সময় নাকমুখ ঢেকে রাখতে হয়। একটু বৃষ্টি হলেই ড্রেনের পানি সম্পূর্ণ হাটে ছড়িয়ে পড়ে। মসজিদের মুসল্লি, পথচারী, স্কুলছাত্রীসহ এলাকাবাসী সকলেই হাটের ড্রেনগুলোর পানি নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে জোর দাবি জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

হরিপুরে মসজিদের পাশে ড্রেনের বেহাল দশা

B
BN DESK | 01 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার