হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের হরিপুরে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২শ’ ৫০ গ্রাম গাঁজাসহ আব্দুল মালেক (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলহাজতে পাঠিয়েছেন। সে হরিপুর উপজেলা সদর ইউনিয়নের বাগানবাড়ির মৃত আব্দুল আজিজের ছেলে।