হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাহেন্দ্র গাড়ির চাকায় পিষ্ট হয়ে আব্দুস সামাদ(১২) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫ টায় শিহিপুর থেকে হলদিবাড়িগামী রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। সে উপজেলার হলদিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে ও হলদিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
বাবা নজরুল ইসলাম বলেন, শিহিপুর বাজারে দুধ বিক্রি করে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় রাস্তায় পিছন থেকে বালু বহনকারী মাহেন্দ্র গাড়ির ধাক্কায় রাস্তায় পরে যায়। এতে চলন্ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতের লাশ হস্তান্তর করা হয়েছে।