Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হরিপুরে লিচু চাষির মুখে মুচকি হাসি

BN DESK
02 April 2024, 09:58 PM পড়তে ১ মিনিট
হরিপুরে লিচু চাষির মুখে মুচকি হাসি

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে লিচু বাগানের গাছগুলো মুকুলে ভরে গেছে। মুকুলের ভারে নুয়ে পরছে গাছের ডাল। যা দেখে চাষিদের মুখে ফুটেছে হাসি, এবার অধিক ফলনের আশা করছেন তারা। গত কয়েক বছরের তুলনায় এবছর প্রতিটি গাছের ডালে ডালে মুকুল এসেছে বলে জানিয়েছে লিচু চাষিরা।

লিচু চাষিরা বলেন, গাছে মুকুল আসার পূর্বেই এবার বৃষ্টি হওয়ায় প্রতিটি গাছেই মুকুল হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে জ্যৈষ্ঠ মাসের শুরুতে গাছে গাছে লাল টুকটুকে লিচুর দেখা মিলবে। বাগান কেনার জন্য ব্যবসায়ীদের আনাগোনা শুরু হয়েছে। দাম ভালো পাওয়ার আশা করছেন তারা।

হরিপুর উপজেলা কৃষি অফিসার রুবেল হোসেন বলেন, হরিপুরের মাটি বেলে দোআঁশ যুক্ত হওয়ায় এ উপজেলায় ১০ হেক্টর জমিতে চায়না থ্রি, বোম্বাই, মাদ্রাজি, কাঁঠালি, গোলাপিসহ বিভিন্ন জাতের লিচুর চাষ হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে ফলনও ভালো হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

হরিপুরে লিচু চাষির মুখে মুচকি হাসি

B
BN DESK | 02 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার