Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হলে সিট না পাওয়া নারী শিক্ষার্থীদের জন্য আলাদা আবাসনের প্রতিশ্রুতি সাদিক কায়েমের

BN DESK
09 October 2025, 07:23 AM পড়তে ১ মিনিট
হলে সিট না পাওয়া নারী শিক্ষার্থীদের জন্য আলাদা আবাসনের প্রতিশ্রুতি সাদিক কায়েমের
ঢাবি প্রতিনিধি : আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম।
 
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে হলে সিট না পাওয়া নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আলাদা আবাসনের ব্যবস্থা করবেন।
 
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে ক্যাম্পাসে নির্বাচনী প্রচারণার সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ প্রতিশ্রুতি দেন।
 
সাদিক কায়েম বলেন, ঐক্যবদ্ধ জোটের পক্ষ থেকে আমরা প্রচারণা শুরু করেছি। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণই আমাদের মূল লক্ষ্য। শতবর্ষ পেরোনো এই বিশ্ববিদ্যালয়ে এখনও কার্যকর এক্সিকিউটিভ প্ল্যান না থাকায় নানা সংকট রয়ে গেছে। আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও রোডম্যাপ তৈরি করে আবাসন সংকটসহ শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধানে কাজ করব।
 
তিনি আরও বলেন, “হলের খাবারের মান বাড়ানো হবে। দাম নির্ধারণে স্বচ্ছতা আনা হবে এবং মিল ভাউচার সিস্টেম চালু করা হবে। এতে শিক্ষার্থীরা ন্যায্য দামে উন্নতমানের খাবার পাবে।
 
প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যেই ক্যাম্পাসে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

হলে সিট না পাওয়া নারী শিক্ষার্থীদের জন্য আলাদা আবাসনের প্রতিশ্রুতি সাদিক কায়েমের

B
BN DESK | 05 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার