Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাইওয়ে পুলিশ রংপুরের অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ৩

BN DESK
10 October 2025, 11:31 AM পড়তে ১ মিনিট
হাইওয়ে পুলিশ রংপুরের অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ৩

রংপুুর জেলা প্রতিনিধি : হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের অন্তর্গত হাতীবান্ধা হাইওয়ে থানা এলাকায় গতকাল রোববার রাতে অফিসার ইনচার্জ আবু সাঈদের নেতৃত্বে রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি করাকালীন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার গড্ডিমারী ইউনিয়নের সাধুর বাজার নামক স্থানে চার্জার ভ্যান তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

একই সাথে মাদক ফেনসিডিল পাচারে জড়িত থাকার অভিযোগে ভ্যানের যাত্রী আসামি মো. আলী হোসেন (২৬), মো. কামরুজ্জামান (২৮) এবং ভ্যানচালক মো. শহিদুল ইসলাম (৪৫) গ্রেফতার করা হয়। গতকাল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সীমান্তবর্তী হাইওয়ে থানায় মাদকবিরোধী অভিযান জোরদার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। বিশেষ করে হাতীবান্ধা, তেতুলিয়া এবং বোদা হাইওয়ে থানা এলাকায় ইতোমধ্যে চেকপোস্টের কার্যক্রম জোরদার করা হয়েছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে ইতোমধ্যে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তিনি মাদক উদ্ধারে স্থানীয় জনসাধারণ, অটোচালক এবং ড্রাইভারদের সহযোগিতা কামনা করেন।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

হাইওয়ে পুলিশ রংপুরের অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ৩

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার