Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাতিয়ায় যাত্রীবাহী স্পিডবোটডুবি

BN DESK
31 August 2026, 05:47 PM পড়তে ১ মিনিট
হাতিয়ায় যাত্রীবাহী স্পিডবোটডুবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় যাত্রীবাহী একটি স্পিডবোট নদীতে ডুবে গেছে। ডুবে যাওয়া স্পিডবোট থেকে ২৮ জনকে জীবিত উদ্ধার করেন স্থানীয়রা।

আজ সোমবার (২২ জুন) উপজেলার চেয়ারম্যানঘাট রুটের বউবাজার এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া যাত্রী পল্লি চিকিৎসক ফয়সাল জানান, ২৭ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি চেয়ারম্যানঘাট থেকে ছেড়ে আসে। এটি বউবাজার এলাকায় পৌঁছালে বোটের তলা ফেটে পানি ঢুকে যায়। পরে যাত্রীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় সাঁতরিয়ে তীরে উঠে আসে। তিনি অভিযোগ করেন, বোটটিতে অতিরিক্ত যাত্রী বহনের কারণে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, স্পিডবোটটি নদীর তীরে এসে দুর্ঘটনার কবলে পড়ে। যাত্রী ও চালক সবাই জীবিত উদ্ধার হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

হাতিয়ায় যাত্রীবাহী স্পিডবোটডুবি

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার