Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হার্ট ও কিডনি রোগে আক্রান্ত শিশু রাকিব বাঁচতে চায়

BN DESK
04 September 2026, 02:53 AM পড়তে ১ মিনিট
হার্ট ও কিডনি রোগে আক্রান্ত শিশু রাকিব বাঁচতে চায়

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : হার্ট ও কিডনির রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে ভুগছে সাড়ে ছয় বছরের ফুটফুটে শিশু রাকিব মিয়া। শিশু রাকিবের আকুতি সে বাঁচতে চায় এবং সমাজের আর দশটা শিশুর মত সে লেখাপড়া করতে আগ্রহী। সংসারের একমাত্র ছেলে সন্তানকে বাঁচাতে নিজেদের শেষ সম্বল গরু-ছাগল ও গহনা বিক্রি করে দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে আসছেন বাবা-মা। সন্তানের চিকিৎসার খরচ চালাতে গিয়ে ইতোমধ্যে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।

ছেলের চিকিৎসার জন্য অসহায় হতদরিদ্র বাবা-মায়ের করুণ আর্তনাদের মর্মস্পর্শী ঘটনাটি গাইবান্ধা জেলাধীন সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ গ্রামে। শিশু রাকিব এর বাবা মো: আজিজুল হক একজন দিনমজুর। তার নেই কোন জমিজমা, আছে শুধু বাস্তুভিটায় ৭/৮ শতক জমি।

দিনমজুরিতে কোন রকমে চলে তাদের ৫ সদস্যের সংসার। ঐ দম্পতির কনিষ্ঠ সন্তান রাকিবের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না। এছাড়া তাদের ৯ বছর বয়সী ছেলে আরিফুজ্জামান চতুর্থ শ্রেণিতে এবং ১৩ বছর বয়সী মেয়ে রাওফা সিদ্দিকী বাজার পাড়া উচ্চ বিদ্যালয়ে ৭ম  শ্রেণিতে পড়ে।

রাকিবের বয়স যখন এক বছর তখন থেকে তার জ্বর, সর্দি, মাথাব্যথাসহ নানা সমস্যা দেখা দেয়। পরে নানা পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় রাকিবের হার্ট ও কিডনির সমস্যা। তার এখন হার্ট ও কিডনি অপারেশন করা জরুরি। এ অপারেশন ও দীর্ঘদিন চিকিৎসায় অন্ততপক্ষে ১০/১২ লাখ টাকার প্রয়োজন। কিন্তু হতদরিদ্র রাকিবের বাবা-মায়ের পক্ষে এত টাকা সংগ্রহ করা কোনভাবেই সম্ভব না।

তাই সন্তান রাকিবের জীবন বাঁচাতে সুচিকিৎসার জন্য সহৃদয়বান দানশীল ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের নিকট সাহায্যের আবেদন করেছেন বাবা-মা। সাহায্য পাঠানোর ঠিকানা- পিতা মো: আজিজুল হক, নগদ হিসাব নম্বর- ০১৩৩৩৯০১০৩৪

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

হার্ট ও কিডনি রোগে আক্রান্ত শিশু রাকিব বাঁচতে চায়

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার