Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাসাপাতালে রোগীদের টাকা চুরি, মা- মেয়ে আটক

BN DESK
31 August 2026, 09:44 PM পড়তে ১ মিনিট
হাসাপাতালে রোগীদের টাকা চুরি, মা- মেয়ে আটক

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের থেকে টাকা চুরির অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে তাদেরকে আটক করা হয়।

ওই দুই নারী এক রোগীর ব্যাগ থেকে এক হাজার চুরি করেন। এ সময় উপস্থিত লোকজন হাতেনাতে তাদের ধরেন।

আটক ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কৃষ্টপুর (গজারিয়া) গ্রামের মৃত শাহাবুদ্দিনের স্ত্রী জাফিয়া (৫০) ও তার মেয়ে রত্না আক্তার (২৫)।

স্থানীয়রা জানায়, ওই দুই মা মেয়ে দীর্ঘদিন ধরে মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে বসবাস করতেন। বিভিন্ন ক্লিনিক হাসপাতালের ভেতরে ভিড়ের মধ্যে রোগীদের কাছ থেকে টাকা পয়সা চুরি করতেন। তাদের এর আগেও বেশ কয়েকবার চুরি করার সময় হাতেনাতে ধরা হয়। পরে কান্নাকাটি করে তারা ছাড়া পান। আজ তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রধান সহকারী মাহবুবুর রহমান বলেন, ওই দুই নারীকে এর আগেও অনেকবার চুরির অভিযোগে স্থানীয়রা আটক করেছে। তখন হাতে পায়ে ধরে মাফ পেয়েছে। কিন্তু পরে আবার একই কাজ করেছে।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই দুই নারীকে আটক করে থানায় আনা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

হাসাপাতালে রোগীদের টাকা চুরি, মা- মেয়ে আটক

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার