Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাসিনা থেকে আর কাউকে খুনি হাসিনা হতে দেওয়া যাবে না - সারজিস আলম

BN DESK
04 September 2026, 02:32 AM পড়তে ১ মিনিট
হাসিনা থেকে আর কাউকে খুনি হাসিনা হতে দেওয়া যাবে না - সারজিস আলম

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি: একটা মানুষ খারাপ হতে হতে কি হয় তা আমরা হাসিনার কাছ থেকে দেখেছি। কাউকে হাসিনা থেকে আর খুনি হাসিনা হতে দেওয়া যাবে না। আমরা জানতে চাই দিনাজপুরের কোন উপজেলাটি সবচেয়ে সুবিধাবঞ্চিত। আমরা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সেই উপজেলা দিয়ে সর্বপ্রথম কার্যক্রম শুরু করব। আমরা তেলা মাথায় তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করি না। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে শুনতে এসেছি আপনাদের নদী সমস্যা, আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা, ভূমি দস্যুতা, বন দখল, থানার কোনো পুলিশ কাজের আগে হাত বাড়িয়ে কিছু চাচ্ছেন কি না? দিনাজপুরের ঘোড়াঘাটে এনসিপি'র এক পথ সভায় যোগদান করে কথাগুলো বলেন দলটির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।

গতকাল মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার আজাদ মোড়ে উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে পথ সভাটি অনুষ্ঠিত হয়। এতে গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক আল মেহরাজ শাহরিয়ার মিথুনের সঞ্চালনা ও এনসিপি'র ঘোড়াঘাট উপজেলা শাখার সংগঠক প্রভাষক আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সারজিস আলম।

এসময় প্রধান অতিথি সকল অন্যায় দুর্নীতির বিচার, সংস্কার ও জুলাই ঘোষণা পত্রের দাবি জানিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণে দুর্নীতি অন্যায় অত্যাচার, হত্যা, গুম বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে আমি ভোট চাইতে আসিনি। আপনারা দলমত নির্বিশেষে ব্যক্তি ইমেজের উপর ভিত্তি করে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

এসময় উপস্থিত ছিলেন এনসিপি'র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও ড. আতিক মোজাহিদ, দলটির যুগ্ম মূখ্য সংগঠক আলী নাসের খান, আবু সাঈদ লিওন ও সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

হাসিনা থেকে আর কাউকে খুনি হাসিনা হতে দেওয়া যাবে না - সারজিস আলম

B
BN DESK | 27 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার