Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হায়দরাবাদ স্টেডিয়াম থেকে আজহারউদ্দিনের নাম মুছে ফেলার নির্দেশ

BN DESK
07 October 2025, 02:42 AM পড়তে ১ মিনিট
হায়দরাবাদ স্টেডিয়াম থেকে আজহারউদ্দিনের নাম মুছে ফেলার নির্দেশ

স্পোর্টস ডেস্ক : ভারতের হায়দরাবাদ স্টেডিয়াম থেকে মোহাম্মদ আজহারউদ্দিনের নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে। 

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজহারের নামে একটি স্ট্যান্ড রয়েছে। সেই স্ট্যান্ড সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি খেলার টিকিট থেকেও আজহারের নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে। ক্রিকবাজের এ রিপোর্টে বলা হয়েছে, দ্রুত এই নির্দেশ পালন করতে বলা হয়েছে।

হায়দরাবাদ ক্রিকেট সংস্থার এথিক্স অফিসার ও অম্বুডস্ম্যান বিচারপতি ভি ঈশ্বরাইয়া এই নির্দেশ দিয়েছেন। চলতি বছর ২৮ ফেব্রুয়ারি আজহারের বিরুদ্ধে অভিযোগ করেছিল লর্ডস ক্রিকেট ক্লাব। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার অধীনে থাকা ২২৬ সদস্যের মধ্যে এই ক্লাব একটি। তার পরেই সব খতিয়ে দেখে নির্দেশ দিয়েছেন ঈশ্বরাইয়া।

রাজীব গান্ধী স্টেডিয়ামে যখন আজহারের নামে স্ট্যান্ড হয়েছিল, তখন তিনি সেই ক্রিকেট সংস্থার সভাপতি। যে বৈঠকে এই নামে সিলমোহর পড়েছিল, সেই বৈঠকেরও সভাপতিত্ব করেছিলেন আজহার। তার বিরুদ্ধে অভিযোগ, জোর করে নিজের নামে স্ট্যান্ডের নামকরণ করেছেন তিনি। এমনকি, টিকিটে যে তার নাম থাকবে সেটিও তিনিই ঠিক করেছিলেন। ফলে তার নাম সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

হায়দরাবাদ স্টেডিয়াম থেকে আজহারউদ্দিনের নাম মুছে ফেলার নির্দেশ

B
BN DESK | 20 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার