Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে : ড. আতিক মুজাহিদ

BN DESK
05 September 2026, 03:59 AM পড়তে ১ মিনিট

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা কোনো রাজনৈতিক দলের দয়ার ওপর নির্ভরশীল নয়, বরং রাষ্ট্রীয়ভাবে সকল নাগরিকের সমমর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গতকাল শুক্রবার কুড়িগ্রাম-রাজারহাট সীমান্তে টগরাইহাটে এক নির্বাচনি জনসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং ১১ দলীয় জোট মনোনীত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আতিক মুজাহিদ এসব কথা বলেন।

এ কথা শোনার পর বিপুল সংখ্যক মানুষ স্লোগান ও করতালির মাধ্যমে ড. আতিক মুজাহিদকে স্বাগত জানান।
ড. আতিক মুজাহিদ আরও বলেন, বাংলাদেশ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ। এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই সমান নাগরিক।

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা কোনো দলের একক কৃতিত্ব নয়, এটি রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এ সময় কুড়িগ্রামের স্থানীয় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে : ড. আতিক মুজাহিদ

B
BN DESK | 07 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার