Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হিলিতে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৭০ টাকা

BN DESK
10 October 2025, 10:26 PM পড়তে ১ মিনিট
হিলিতে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৭০ টাকা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কেজি প্রতি ৭০ টাকা কমেছে আমদানিকৃত কাঁচা মরিচের দাম। দু’দিন আগেও ১৭০ থেকে ১৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচা মরিচ বর্তমানে বন্দরের পাইকারি মোকামে বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি। আমদানি বৃদ্ধির কারণে বন্দরে দাম কমতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে খোঁজ নিয়ে এসব তথ্য পাওয়া যায়। বন্দরের আমদানিকারকরা জানান, ভারতের বিভিন্ন রাজ্য থেকে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে। বৈরী আবহাওয়ায় দীর্ঘসময় ত্রিপল দিয়ে বেঁধে রাখায় অনেক কাঁচা মরিচ পঁচে নষ্ট হচ্ছে। ফলে কম দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান তারা।

হিলির কাঁচা বাজারের ব্যবসায়ীরা জানান, ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচ খুচরা বাজারে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা দু’দিন আগেও ২শ’ টাকা কেজি বিক্রি হয়েছিল। বর্তমানে কম দামে কিনে কম দামে বিক্রি করছেন বলে জানান এসব ব্যবসায়ী।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জামান বাঁধন বলেন, চলতি মাসে ১৫৯টি ট্রাকে ১ হাজার ৩০৮ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে। ভারত থেকে এসব কাঁচা মরিচ ৫শ’ মার্কিন ডলারে আমদানি হচ্ছে। প্রতি কেজিতে ৩৭ টাকা শুল্ক দিয়ে খালাস করছেন ব্যবসায়ীরা। কাঁচা পণ্য হওয়ায় কাস্টমসের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

হিলিতে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৭০ টাকা

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার