Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হিলি সীমান্তে ধান ক্ষেত ভারতীয় ড্রোন ক্যামেরা উদ্ধার

BN DESK
04 September 2026, 01:49 AM পড়তে ১ মিনিট
হিলি সীমান্তে ধান ক্ষেত ভারতীয় ড্রোন ক্যামেরা উদ্ধার

মফস্বল ডেস্ক: দিনাজপুরের হিলি সীমান্তের ধান ক্ষেত থেকে একটি ভারতীয় ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে সীমান্তের ঘাসুড়িয়ার আদিবাসী পাড়া থেকে ড্রোনটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন। 

দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, বুধবার হিলির ঘাসুড়িয়া সীমান্ত ঘেঁষে ধান ক্ষেতে ধান কাটার সময় প্রফুল্ল টপ্প নামের একজন আদিবাসী শ্রমিক ড্রোনটি ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে। এসময় তিনি ড্রোনটি নিজ বাড়িতে নিয়ে যায়।

পরে খবর পেয়ে রাত ৯টার দিকে হাকিমপুর (হিলি) থানার এসআই সুজা মিয়া সঙ্গী ফোর্স নিয়ে সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের নিয়ে আদিবাসী ধান কাটা শ্রমিক প্রফুল্ল টপ্পর বাড়িতে যায় এবং ড্রোনটি উদ্ধার করে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ড্রোনটি ভারতীয়।

এলাকা: দিনাজপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

হিলি সীমান্তে ধান ক্ষেত ভারতীয় ড্রোন ক্যামেরা উদ্ধার

B
BN DESK | 15 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার