Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হেরে আবারও ব্যাটসম্যানদের দায় দিলেন লিটন

BN DESK
08 October 2025, 04:38 AM পড়তে ১ মিনিট
হেরে আবারও ব্যাটসম্যানদের দায় দিলেন লিটন

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৭ রানে হেরে আমিরাতের পর পাকিস্তানের কাছেও সিরিজ হার নিশ্চিত হয়েছে লিটন বাহিনীর। হারের ম্যাচে লিটনের বাজে আউট ছিল বেশ আলোচনায়। 

লাহোরে কাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর নিজের আউট নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে বাংলাদেশ অধিনায়ক লিটনকে। মেজাজ হারানোতেই কি অমন আউট, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন প্রশ্নের উত্তরে লিটনের উত্তর, ‘না, এমন নয়।’ তবে এরপর যা বললেন তাতে স্পষ্টই বোঝা গেল লিটন ঠিকই মেজাজ হারিয়েছিলেন, ‘ক্রিকেটে আপনার বেসিক জিনিসগুলো করতে হবে। এটা (রান নেওয়া) তো বেসিক। এ মুহূর্তে আমরা মৌলিক কাজগুলো অনুসরণ করছি না। আপনি যদি ব্যাক টু ব্যাক দুটি উইকেট দেখেন, আমরা ২টি রান নিইনি। আমি এটিকে দোষ দিচ্ছি না। তবে আমাদের এদিকে মনোযোগ দিতে হবে।’

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে ৩ বল করেই চোটে পড়েন শরীফুল ইসলাম। পুরো ম্যাচে আর বল করতে পারেননি তিনি। শরীফুলের চোটকে বড় প্রভাবকই বললেন লিটন, ‘আমার মতে, যখন শরীফুল চোটে পড়ল, তখন মোমেন্টাম পুরোপুরি ওদের দিকে চলে গেছে। কারণ, আমরা জানি, বোলিংয়ে আমাদের ঘাটতি আছে। তবু আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি। এই উইকেটে ২০০ রান...আমি যেকোনো (রান তাড়ার জন্য) ব্যাটিং করতে চাইব। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেটি করতে পারিনি।’

বোলিংয়ের পর ব্যাট হাতেও তেমন ভালো করতে পারেনি বাংলাদেশ। ৭৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। ৯ নম্বরে নামা তানজিম হাসানের ফিফটির পরও এক ওভার বাকি থাকতে ১৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ। আরেকটি বড় হারের দায়টা যে ব্যাটসম্যানদের, সেটি মেনেই ব্যাটসম্যানদের কী করণীয়, সেটি মনে করিয়ে দিলেন লিটন, ‘যে-ই ভালো ব্যাটিং করে, তার উচিত ইনিংস এগিয়ে নেওয়া। তার ১৩-১৪ ওভার পর্যন্ত ব্যাটিং করতে হবে। চতুর্থ ওভারের পর আর ভালো ব্যাটিং করিনি। টানা উইকেট পড়েছে।’

সিরিজের দুই ম্যাচ হেরে গেলেও আশা হারাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এ মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ, এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

হেরে আবারও ব্যাটসম্যানদের দায় দিলেন লিটন

B
BN DESK | 31 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার