Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১০ উইকেটের বড় জয় বাংলার মেয়েদের

BN DESK
03 September 2026, 10:45 PM পড়তে ১ মিনিট
১০ উইকেটের বড় জয় বাংলার মেয়েদের

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৩ ওভারে ক্যারিবিয়ান নারী দলের ৬ উইকেটে ৫৪ রানের জবাবে ২৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলার মেয়েরা।

আজ মঙ্গলবার কুয়ালালামপুরে বৃষ্টির কারণে ২০ ওভারের খেলা নামিয়ে আনা হয় ১৩ ওভারে। টস হেরে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ২৩ বলে অপরাজিত ১৬ রান করেন অমৃতা রামতাহাল। এছাড়া নাইজান্নি কুমারব্যাচ ১৬ বলে ১৩ ও আসাবি ক্যালেন্ডার ১৬ বলে ১১ রান করেন। বাকিরা ছিলেন এক অংকে বন্দি। ৫৫ রানের লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের বোলারদের পাত্তাই দেয়নি বাংলাদেশের মেয়েরা। কোনো বাধা-বিপত্তি ছাড়াই দুই ওপেনার বাংলাদেশকে লক্ষ্যে পৌঁছে দেন। ফাহমিফা ছোঁয়া ও জুয়াইরিয়া ফেরদৌস দল জিতিয়ে মাঠ ছাড়েন। ফাহমিদা ২৫ বলে ১৪ ও জুয়াইরিয়া ২৮ বলে ২৫ রান করেন। 

বল হাতে বাংলাদেশের হয়ে নিশিতা আক্তার নিশি তিনটি ও আনিসা আক্তার সোবা দুটি উইকেট শিকার করেন। আর ক্যারিবিয়ান মেয়েরা অতিরিক্ত রানই দিয়েছেন ১৬। যদিও টুর্নামেন্ট থেকে আগেই বাদ পড়েছে বাংলাদেশ। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

১০ উইকেটের বড় জয় বাংলার মেয়েদের

B
BN DESK | 28 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার