Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১১ বছর পর ঢাকায় নেদারল্যান্ডস

BN DESK
10 October 2025, 02:23 PM পড়তে ১ মিনিট
১১ বছর পর ঢাকায় নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশ সফরে নেদারল্যান্ডস ক্রিকেট দল। আজ বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকায় পৌঁছায় তারা। সেখান থেকে দুপুরের ফ্লাইটেই সিলেটে চলে যাবে সফরকারীরা।

সবশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল ডাচরা। তবে এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে তারা। এর আগে ২০১২ সালে নেদারল্যান্ডসে গিয়ে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে এলো নেদারল্যান্ডস। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশে আসে তারা। এরপর ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সিলেট ও চট্টগ্রামে সাতটি ম্যাচ খেলে ডাচরা।

আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

১১ বছর পর ঢাকায় নেদারল্যান্ডস

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার