Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১৩ বছরের বৈভবকে দলে নিয়ে উচ্ছ্বসিত রাজস্থান

BN DESK
03 September 2026, 08:15 PM পড়তে ১ মিনিট
১৩ বছরের বৈভবকে দলে নিয়ে উচ্ছ্বসিত রাজস্থান

স্পোর্টস ডেস্ক : সোমবার (২৫ নভেম্বর) আইপিএল’র মেগা নিলামের দ্বিতীয় ও শেষ দিনে দল পান ভারতের আলোচিত ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস।

সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএলে দল পেয়ে ইতিহাস গড়েছেন বৈভব। তার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ। রাজস্থানের পাশাপাশি বৈভবকে পাওয়ার লড়াইয়ে ছিল দিল্লি। তবে ১ কোটি পর্যন্ত দাম বলে থেমে যায় দিল্লি। আরও ১০ লাখ বাড়িয়ে বৈভব সূর্যবংশীকে পেয়ে যায় রাজস্থান।

১৩ বছরম বয়সী এই ক্রিকেটারকে দলে পেয়ে বেশ খুশি রাজস্থানের প্রধান নির্বাহী জেইক ম্যাকক্রাম। তিনি বলেন, নাগপুরে আমাদের হাই পারফরম্যান্স সেন্টারে ছিল সে। সেখানে সে ট্রায়াল দিয়েছে এবং আমাদের সেখানকার কোচিং স্টাফদের মুগ্ধতা উপহার দিয়েছে। সে অবিশ্বাস্য এক প্রতিভা এবং অবশ্যই সেই আত্মবিশ্বাস তো থাকতেই হবে যেন আইপিএলের মানের সঙ্গে তাল মেলাতে পারে। তিনি আরও বলেন, সামনের কয়েক মাসে তাকে আরও উন্নত করে তোলার জন্য অনেক কাজ করা হবে। তবে অসাধারণ এক প্রতিভা সে এবং তাকে আমাদের ফ্র্যাঞ্চাইজির অংশ হিসেবে পেয়ে আমরা খুবই রোমাঞ্চিত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

১৩ বছরের বৈভবকে দলে নিয়ে উচ্ছ্বসিত রাজস্থান

B
BN DESK | 26 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার