Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১৫২ কি.মি. গতিতে বল করে নাহিদের রেকর্ড

BN DESK
03 September 2026, 07:27 PM পড়তে ১ মিনিট
১৫২ কি.মি. গতিতে বল করে নাহিদের রেকর্ড

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ইতিহাসে দ্রুতগতির বল করে নতুন রেকর্ড করেছেন পেসার নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বোলিং করেছেন ডানহাতি এই পেসার, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রতগতির বলের রেকর্ড।

এর আগে ১৫০ এর কোটা ছুঁতে পারেননি কোনো বাংলাদেশি বোলার। সর্বোচ্চ ১৪৯.৫ কিলোমিটার গতিতে বল করার রেকর্ড করেছিলেন রুবেল হোসেন। আজ সোমবার (২ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে এই রেকর্ড করেন নাহিদ রানা। এদিন বল হাতে ৪ উইকেট শিকার করেন। শান মাসুদ, বাবর আজম, সউদ শাকিল ও আবরার আহমেদের উইকে তুলে নেন রানা। দ্রুতগতিতে বোলিং করা এই পেসার দিনে দিনে পরিচিত হয়ে উঠছেন ‘চাপাইনবাবগঞ্জ এক্সপ্রেস’ নামে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

১৫২ কি.মি. গতিতে বল করে নাহিদের রেকর্ড

B
BN DESK | 02 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার