Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ও সাত ভেন্যুর নাম ঘোষণা

BN DESK
03 September 2026, 07:45 PM পড়তে ১ মিনিট
২০২৬ নারী টি-টোয়েন্টি  বিশ্বকাপের সময়সূচি ও সাত ভেন্যুর নাম ঘোষণা

স্পোর্টস ডেস্ক: নারী টি-টোয়েন্টি ২০২৬ বিশ্বকাপের সময়সূচি ও সাত ভেন্যুর নাম ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। আয়োজক ইংল্যান্ডের নাম ঘোষণা করা হয়েছে ২০২২ সালেই।

আগামী বছরের ১২ জুন শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। আর পর্দা নামবে ৫ জুলাই। ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। মেয়েদের এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪ দিনে হবে ৩৩টি ম্যাচ। এই আসরে প্রতিযোগীর সংখ্যা বাড়িয়ে ১২ করা হয়েছে। যেখানে ৬টি করে দল ভাগ হয়ে খেলবে দুই গ্রুপে। গত বছরের অক্টোবরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বাছাইপর্ব খেলে উঠবে আরও ৪ দল। সুপার কাপে পারফরম্যান্সের সুবাদে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সুযোগ পেয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার মেয়েরা। বাংলাদেশসহ বাকি দলগুলোকে খেলতে হবে বাছাইপর্ব।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ও সাত ভেন্যুর নাম ঘোষণা

B
BN DESK | 01 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার