Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে মুশফিক-লিটন

BN DESK
03 September 2026, 11:28 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড নিয়েছে ২৪৯ রান। আর দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের বোর্ডে এখন পর্যন্ত রান জমা হয়েছে ৪ উইকেটে ২০৩।

এই সেশনে পাকিস্তানের প্রাপ্তি এক উইকেট আর স্বাগতিকরা সংগ্রহ করেছে ৯৩ রান। মুশফিকুর রহিম ৩৯ ও লিটন দাস ৪৮ রান করে অপরাজিত আছেন। এই দুজনের ব্যাটেই পাকিস্তানের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করানোর দিকে ছুটছে বাংলাদেশ। 

দুইশ’ রানের লিড পার হওয়ার আগে দিনের শুরুতেই সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খুররম শাহজাদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১৫ রানে তিনি বিদায় নেন চতুর্থ ব্যাটার হিসবে। এর আগে, দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের বোর্ডে রান ছিল ১১০ আর লিড ১৫৬।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে মুশফিক-লিটন

B
BN DESK | 18 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার