Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিলেন ধোনি!

BN DESK
10 October 2025, 09:23 AM পড়তে ১ মিনিট
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিলেন ধোনি!

স্পোর্টস ডেস্ক : মাঠে কঠিন পরিস্থিতিতেও রাখেন মাথা ঠান্ডা। সেইসঙ্গে নেন সাহসী সিদ্ধান্ত। এমন মানসিকতার কারণেই ‘ক্যাপ্টেন কুল’ তকমা পান মহেন্দ্র সিং ধোনি। এবার সেই উপাধি আনুষ্ঠানিকভাবে নিজের করে নেওয়ার পথে বড় পদক্ষেপ নিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। ভারতের ট্রেডমার্ক রেজিস্ট্রির মাধ্যমে সেটা নিজের করে নিতে আবেদন করেছেন, যা আনুষ্ঠানিকভাবে গৃহীত ও প্রকাশিত হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের জুন মাসে এই ট্রেডমার্কের জন্য আবেদন করেন ধোনি। কিন্তু শুরুতে তাকে জানানো হয় নামটি ইতোমধ্যে প্রভা স্কিল স্পোর্টস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার নামে নিবন্ধিত। ধোনি এই নিবন্ধনের বিরুদ্ধে আপত্তি জানান এবং একে তার ব্র্যান্ডের অপব্যবহারের জন্য ‘অসৎ উদ্দেশ্যপূর্ণ’ চেষ্টা বলে উল্লেখ করেন। প্রায় চারটি শুনানির পর ট্রেডমার্ক রেজিস্ট্রি ২০২৫ সালের ১৬ জুন ধোনির আবেদন গ্রহণ করে। এখন ট্রেডমার্কটি মঞ্জুর বলে ধরে নেওয়া হবে যদি নাম প্রকাশের ১২০ দিনের মধ্যে কোনও আপত্তি না ওঠে। 

কঠিন চাপের মুহূর্তেও ধোনির মাথা ঠান্ডা রাখার স্বভাবের জন্য ‘ক্যাপ্টেন কুল’ তকমা পান। সর্বশেষ আইপিএলে তিনি আবারও রুতুরাজ গায়কওয়াড়ের চোটের পর চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দিয়েছেন। তবে এবারের মৌসুম চেন্নাইয়ের জন্য ছিল ভীষণ হতাশাজনক-১৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিলেন ধোনি!

B
BN DESK | 01 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার