Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘গণমানুষের সঙ্গে সম্পৃক্ত শাপলা প্রতীক’

BN DESK
10 October 2025, 09:07 PM পড়তে ১ মিনিট
‘গণমানুষের সঙ্গে সম্পৃক্ত শাপলা প্রতীক’

মফস্বল ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনে আমাদের সব নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। শাপলা হচ্ছে গণমানুষের সঙ্গে সম্পৃক্ত একটি প্রতীক। তাই আমরা শাপলা প্রতীক হিসেবে চেয়েছি। গতকাল সোমবার (২৩ জুন) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগরে নিজ গ্রামের একটি রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশব্যাপী আমাদের সাংগঠনিক বিস্তার চলছে। সে বিস্তার থেকেই গতকাল আমরা রেজিস্ট্রেশনের কাজ শেষ করেছি। এখন আমাদের সাংগঠনিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্যমাত্রার সর্বোচ্চটাই দেওয়াই আমাদের লক্ষ্য থাকবে। এদিকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাচ্ছি।হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের প্রতি মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে অপূর্ণতা প্রশ্ন করে জানতে চাচ্ছি। জুলাই সনদ নিয়ে আমরা কাজ করছি। সরকার ইতোমধ্যে ৩০ কর্মদিবসের সময় দিয়েছে। আশা করছি, এই সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

‘গণমানুষের সঙ্গে সম্পৃক্ত শাপলা প্রতীক’

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার