Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘তেল সংকট’ আতঙ্কে আটোয়ারী পাম্পগুলোতে বাইকারদের ভিড়

BN DESK
03 September 2026, 02:57 PM পড়তে ১ মিনিট

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে ‘তেল সংকট’ আতঙ্কে আটোয়ারী পাম্পগুলোতে বাইকারদের উপচে পড়া ভিড় লেগেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্কে পঞ্চগড়ের আটোয়ারীর সর্বত্রই তেল পাম্পগুলোতে ভিড় জমিয়েছেন বাইকারসহ বিভিন্ন যানবাহন।

অধিকাংশ বাইকারই ও যানবাহন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল দাবি করছেন। রাতে মাহী ফিলিং ষ্টেশন, রিপন এন্টার প্রাইজ, শফি এন্টারপ্রাইজ ও দিপক এন্টারপ্রাইজে দীর্ঘ লাইন পড়ে যায়। এতে নির্ধারিত সময়ের আগেই তেল সংকটে গতকাল বৃহস্পতিবার রাতেই আটোয়ারীর একমাত্র তেল পাম্প মাহী ফিলিং ষ্টেশন বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার (৬ মার্চ) দুপুর পর্যন্ত কয়েক ঘণ্টায় তাদের মজুত জ¦ালানী প্রায় ফুরিয়ে গেছে বলে পাম্প কর্তৃপক্ষ জানান। এতে তেল না পেয়ে ফিরে যান অনেকে। তেল নিতে আসা রায়হান আলী, সাইদুর রহমান, নাজিরুল ইসলামসহ কয়েকজন বাইকার বলেন, সরকারের কাছে ১৪ দিনের তেল মজুত রয়েছে- এমন একটি খবর ছড়িয়ে পড়ার কারণেই মূলত আমরা আতঙ্কিত হয়েই প্রয়োজন ছাড়াও পাম্পে তেল নিতে এসেছি।

মাহী ফিলিং স্টেশনের ম্যানেজারের সাথে কথা বললে তিনি জানান, আকস্মিক চাপে পড়ে আমাদের মজুত প্রায় শেষে হতে চলেছে। তবে যতক্ষণ মজুত রয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা জ¦ালানী বিক্রয় করছি। এই মজুত শেষ হলেও আগামী ২/৩ দিনের মধ্যে আবারও তেল আসবে বলে তিনি আশ্বস্ত করেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী জানান, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের কারণে সারা দেশেই জ¦ালানী তেলের একটা সংকট রয়েছে। তবে আটোয়ারীতে এখন পর্যন্ত এধরণের কোন খবর আমার জানা নেই। সংকট দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

‘তেল সংকট’ আতঙ্কে আটোয়ারী পাম্পগুলোতে বাইকারদের ভিড়

B
BN DESK | 07 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার