Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘নুর মাইর খায়, আদরও পায়’

BN DESK
10 October 2025, 05:41 PM পড়তে ১ মিনিট
‘নুর মাইর খায়, আদরও পায়’

বিনোদন ডেস্ক : গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ এক ফেসবুক স্ট্যাটাসে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরকে একান্নবর্তী পরিবারের ছোট ছেলের সঙ্গে তুলনা করেছেন। 

প্রিন্স মাহমুদ লেখেন, ‘নুর যেন একান্নবর্তী পরিবারের সেই ছোট ছেলেটি যে মাইরও খায়, আদরও পায়; আবার মাংসের বড় টুকরাগুলিও পায়।’ প্রিন্স মাহমুদ পুরনো এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপোস্ট করে লিখেছেন ‘বেশ কয়েক বছর আগের এইটা।’

রাজনৈতিক নানা ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত লেখেন প্রিন্স  মাহমুদ। ডাকসু নির্বাচন থেকে শুরু করে জুলাই সনদ-সব কিছু নিয়েই সরব তিনি। এর আগে একটি পোস্টে প্রিন্স মাহমুদ দলকানা মানুষের প্রতি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘দলকানা মানুষ মাত্রে ভয়ঙ্কর। এরা নিমিষে ভাই-বন্ধুকে শত্রু ভাবতে শুরু করে। কোনো দলকানা শিল্পী সে জামাত-আ’লীগ-বিএনপি-এনসিপি যে দলেরই হোক ফ্রেন্ডলিস্টে না থাকুক। দলকানা মানুষগুলো দিন দিন মনুষত্ব হারিয়ে পশুত্বকেই বরণ করছে যেন।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

‘নুর মাইর খায়, আদরও পায়’

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার