Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘সাকিবের অভাব কেউ পূরণ করতে পারবে না’

BN DESK
07 September 2026, 06:03 PM পড়তে ১ মিনিট
‘সাকিবের অভাব কেউ পূরণ করতে পারবে না’

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল। বুধবার শারজাহ স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ৯২ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা।

এই ম্যাচের আগে আমিরাতে যেতে পারেননি প্রথমবার ওয়ানডে দলে ডাক পাওয়া পেসার নাহিদ রানা ও গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর ডাক পাওয়া স্পিনার নাসুম আহমেদ। ভিসা জটিলতায় তাদের মরুর দেশে যাওয়া হয়নি। ওই সমস্যার সমাধান হয়েছে। বৃৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন নাসুম ও রানা। শারজার উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাকিব আল হাসানের প্রসঙ্গ আসলে গণমাধ্যমকে নাসুম বলেন, ‘ওনাকে তো সবসময় মিস করা হয়, ওনার অভাব তো আর কেউ পূরণ করতে পারবে না। পরবর্তী দুই ম্যাচের জন্য প্রত্যাশা দোয়া কইরেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

‘সাকিবের অভাব কেউ পূরণ করতে পারবে না’

B
BN DESK | 07 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার