Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘সেঞ্চুরি’র বিব্রতকর রেকর্ড তাসকিনের

BN DESK
03 September 2026, 09:22 PM পড়তে ১ মিনিট
‘সেঞ্চুরি’র বিব্রতকর রেকর্ড তাসকিনের

স্পোর্টস ডেস্ক : বল হাতে শতরান দিয়ে বিব্রতকর এক রেকর্ড গড়লেন তাসকিন আহমেদে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটিং ঝড়টা গিয়েছে এই টাইগার পেসারের ওপর দিয়েই। এনামুল হক বিজয় তো বটেই অন্য ব্যাটাররাও বেশ চড়াও হন তাসকিনের ওপর। 

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০ ওভারে ১০৭ রান খরচ করেছেন তাসকিন। এতেই এক বিব্রতকর রেকর্ড গড়েছেন এই টাইগার পেসার। দেশের ক্রিকেটে বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলার এখন তাসকিন আহমেদ। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিকেএসপি’র চার নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে ম্যাচে তাসকিন এ বাজে কীর্তি করেন। ১০ ওভারে ১০৭ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। 

লিস্ট-এ ক্রিকেটে (ঢাকা লিগ) বাংলাদেশের কোন একক বোলারের এটাই সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। বাংলাদেশি বোলারদের মধ্যে লিস্ট-এ ম্যাচে এর আগে একশ’র বেশি রান দেওয়ার নজির দুটি। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ১০ ওভারে ১০৪ রান দিয়েছিলেন শাহাদাত হোসেন রাজিব। ঢাকা প্রিমিয়ার লিগে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড ছিল ইকবাল হোসেন ইমনের। আবাহনী লিমিটেডের বিপক্ষে ৯ ওভারে তিনি দিয়েছিলেন ১০৪ রান। বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিনই এই দুজনকেই ছাড়িয়ে এ লজ্জার রেকর্ডের মালিক হলেন।  

তাসকিনের বাজে বোলিংয়ে ম্যাচে ৫০ ওভারে ৩৩৬ রান করেছে গাজী গ্রুপ। এনামুল হক বিজয় ১৪৩ বলে ১৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। পরে তরুণ তোফায়েল মিডল অর্ডারে নেমে ঝড়ো ২৯ বলে ৬৩ রান করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

‘সেঞ্চুরি’র বিব্রতকর রেকর্ড তাসকিনের

B
BN DESK | 18 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার