Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নতুন কোচ পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

BN DESK
03 September 2026, 02:53 PM পড়তে ১ মিনিট
নতুন কোচ পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য প্রধান কোচ হিসেবে নাভিদ নেওয়াজকে নিয়োগ দিয়েছে বিসিবি। আজ শনিবার (১ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি ।

মূলত দুই বছরের চুক্তিতে এবার বাংলাদেশে আসছেন এই কোচ, যা শুরু হবে আগামী মাস থেকে। চুক্তি শেষ হবে ২০২৬ সালে। যুবাদের পাশাপাশি নাভিদ আরেকটি বাড়তি দায়িত্ব পালন করবেন। সেটি হলো বয়সভিত্তিক দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করবেন তিনি। ২০০৫ সালে খেলা ছাড়ার পর পুরোপুরি কোচ হিসেবে কাজ শুরু করেন নাওয়াজ। শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন ক্লাবের পাশাপাশি শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দল, মেয়েদের জাতীয় দলসহ নানা দলে কোচিং করিয়ে ২০১৮ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নেন তিনি।

তার কোচিংয়ে ২০১৯ যুব এশিয়া কাপে রানার্স আপ হয় বাংলাদেশ। পরের বছর দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপে জিতে নেয় শিরোপা। শিরোপা জয়ের পর তার সঙ্গে চুক্তির মেয়াড় বাড়ায় বিসিবি। ২০২২ যুব বিশ্বকাপেও তার কোচিংয়ে খেলে বাংলাদেশ। এবার অবশ্য দল ভালো করতে পারেনি। তার চুক্তিও নবায়ন হয়নি। ওই বছরের এপ্রিলেই শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান নাওয়াজ। সেই দায়িত্ব ছিলেন তিনি ক’দিন আগ পর্যন্তও।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নতুন কোচ পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

B
BN DESK | 01 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার