Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিনাটিকিটে খেলা দেখতে না পেরে শিক্ষার্থীদের বিক্ষোভ

BN DESK
03 September 2026, 11:39 PM পড়তে ১ মিনিট
বিনাটিকিটে খেলা দেখতে না পেরে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্পোর্টস ডেস্ক : মিরপুরে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো স্টেডিয়াম এলাকা। রোববার (২১ অক্টোবর) সাকিব আল হাসানের ভক্ত ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়। যার কারণে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।  

আজ সোমবার (২১ অক্টোবর) সকাল থেকেই সতর্ক অবস্থান নেয় সেনাবাহিনীর সদস্যরা। এ দিন স্টেডিয়ামের ৫ নম্বর গেটে বিনাটিকিটে খেলা দেখতে আসে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তবে ব্যর্থ হয় তারা। বিনাটিকিটে তাদের খেলা দেখতে দেওয়া হয়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘বিসিবি ভুয়া’, ‘বিসিবি ভুয়া’ বলে স্লোগান দেন। তাদের দাবি, আগে টেস্ট ম্যাচের সময় শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখিয়ে খেলা দেখতে দেওয়া হলেও বিসিবি এবার তা দিচ্ছে না। নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন সেনাসদস্যরা। হ্যান্ডমাইকে এক সেনা কর্মকর্তা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা টিকিট ছাড়া খেলা দেখতে পারবে, এমন কোনো নির্দেশনা বিসিবি থেকে তাদের দেওয়া হয়নি। টিকিট বুথে টিকিট কাছে, খেলা দেখতে চাইলে টিকিট কিনে খেলা দেখা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিনাটিকিটে খেলা দেখতে না পেরে শিক্ষার্থীদের বিক্ষোভ

B
BN DESK | 21 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার