Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরিজ হেরে যা বললেন জিম্বাবুয়ে তারকা

BN DESK
03 September 2026, 02:19 PM পড়তে ১ মিনিট
সিরিজ হেরে যা বললেন জিম্বাবুয়ে তারকা

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না হলেও বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের এই টুর্নামেন্ট শুরুর আগে ভিন্ন কিছু করতে চেয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু হ্যাটট্রিক পরাজয়ে তারা দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়ে বসেছে। গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে হারের কারণ হিসেবে মূলত টপ অর্ডারে ব্যর্থতাকে দায় দিয়েছেন তারকা ব্যাটসম্যান ক্রেইগ আরভিন।

ম্যাচ শেষে জিম্বাবুয়ের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা ক্রেইগ আরভিন বলেন, ‘টপ অর্ডারের এমন ব্যাটিং হতাশাজনক। আরও একবার আমরা ভালো শুরুর সুযোগ কাজে লাগাতে পারিনি। যার ফলে ১৬০-১৭০ রানও চেজ করতে পারিনি আমরা। তিন ম্যাচেই আমাদের ভালো জুটি ছিল, যেগুলো দশ ওভারের পরে এসেছে। আমার মনে হয়, শুরুর দিকে ওই জুটিগুলো করতে পারলে মিডল অর্ডার আরও ভালো করতে পারতো।’

ম্যাচ জিততে না পারার আফসোস নিয়ে আরভিন বলেন, ‘তিন ম্যাচেই প্রথম দিকের আট থেকে দশ ওভারের মধ্যে উইকেট হারিয়েছি। দলকে ভালো প্লাটফর্ম দিতে পারিনি, যেখান থেকে তারা শেষদিকে ভালো ফিনিশিং করবে। রান রেটের দিকে তাকালে দেখবেন আমরা কিছুটা ধীরগতিতে শুরু করেছিলাম, ফলে দলকে ভালো প্লাটফর্ম এনে দিতে পারিনি। শেষদিকে ভালো সুযোগ ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা জিততে পারিনি।’ বাংলাদেশের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় ৯১ রানে আট উইকেট হারায় জিম্বাবুয়ে। শেষদিকে অবশ্য ওয়েলিংটন মাসাকাদজা ও ফারাজ আকরামের মাত্র ৩০ বলে ৫৪ রানের জুটিতে সফরকারীরা ম্যাচ জয়ের পথে ছিল। শেষ পর্যন্ত সেটি না হলেও, প্রশংসা কুড়িয়েছেন ফারাজ। এর আগে টাইগারদের বড় সংগ্রহের পথে বাধা দিয়েছেন ব্লেসিং মুজারাবানি। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে তিনি ৩ উইকেট শিকার করেন।

মুজারাবানির এমন বোলিংয়ের জন্য পিঠ চাপড়ে দিলেন সতীর্থ আরভিন, ‘মুজারাবানি আজ দুর্দান্ত ছিল। দুর্ভাগ্যজনকভাবে তাকে যদি আরও একজন বোলার সহায়তা করত, তাহলে আমরা তাদেরকে (বাংলাদেশ) আরও কমে আটকাতে পারতাম। তবে এই রানও তাড়া করার মতো ছিল। দুর্ভাগ্যজনকভাবে আজকে তার (রিচার্ড এনাগারাভা) কিছুটা চোট ছিল। তাই আমরা তাকে বিশ্রাম দিয়েছি। আমি মনে করি না (পেসার ঘাটতি ছিল)। কারণ স্পিনাররা অন্যদিনের চেয়ে বড় ভূমিকা রেখেছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

সিরিজ হেরে যা বললেন জিম্বাবুয়ে তারকা

B
BN DESK | 08 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার