Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা’

BN DESK
04 September 2026, 03:22 AM পড়তে ১ মিনিট
‘যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা’

স্পোর্টস ডেস্ক : ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা। বন্যাদুর্গত এসব এলাাকায় ক্রমশই খাবার, পানির সংকট তীব্র আকার ধারণ হচ্ছে। এখন পর্যন্ত ১৮ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।  

এমন পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছেন তারকা থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ। নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সবাই। দেশের মানুষের এমন সম্প্রতি আর উদার মানসিকতা তামিম ইকবালের হৃদয় ছুঁয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম লিখেছেন, 'কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ‘বাংলাদেশ আপনার কাছে কি?’ আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, ‘কেমন বাংলাদেশ দেখতে চান?’ এই ছবিগুলো মেলে ধরব। এরকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ।’-যোগ করেন তামিম। তার পোস্টের শেষ অংশে লেখা, ‘যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।’

এর আগেও দেশের বন্যা পরিস্থিতি নিয়ে পোস্ট করেছিলেন তামিম। তিনি লিখেন, ‘ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালীসহ দেশের আরও অনেক এলাকা বন্যার ভয়াল ছোবলে আক্রান্ত। কঠিন এই সময়ে আমাদের সবার দায়িত্ব দুর্গতদের সহায়তা করার। ব্যক্তিগতভাবে কাকে কার পছন্দ, কাকে অপছন্দ, কার কী মতবাদ, এসব ভাবার সময় এখন নয়। কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে মানুষের পাশে থাকার জন্য।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

‘যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা’

B
BN DESK | 24 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার