Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে বাইসাইকেল-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

BN DESK
21 October 2024, 12:00 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে বাইসাইকেল-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক:  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কের ফরিদপুর নামক স্থানে বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নাঈম মিয়া (২২) নিহত হয়েছেন।

রোববার (২০ অক্টোরব) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শায়েস্তাগঞ্জ থেকে নিশাপট গ্রামে নিজের বাড়িতে যাচ্ছিলেন মোটরসাইকেলচালক নাঈম। ফরিদপুর ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন নাঈম।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

হবিগঞ্জে বাইসাইকেল-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 21 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার