Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডোমারে শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

BN DESK
05 May 2024, 10:10 PM পড়তে ১ মিনিট
ডোমারে শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

ডোমার (নীলফানারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক যুবতীকে (২০) ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু কালাম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ রোববার (৫ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় তাকে উপজেলার সদর ইউনিয়নের চিলাই এলাকার নিজ বাড়ি হতে গ্রেপ্তার করা হয়।  মামলা সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ১০টার দিকে আবু কালাম শারীরিক প্রতিবন্ধী যুবতীর বাড়িতে গিয়ে তার বাবাকে খুঁজে। ওই সময় তার বাবা, মা ও ভাই কেউ বাড়িতে না থাকার সুযোগে আবু কালাম তাদের ঘরের ভেতর ধর্ষণের চেষ্টা করে। এসময় এলাকাবাসী ছুটে এলে আবু কালাম কৌশলে পালিয়ে যায়।

এবিষয়ে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই প্রতিবন্ধী যুবতীর বাবা ডোমার থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শাকিল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে চিলাই এলাকার অভিযুক্তের নিজ বাড়ি হতে সন্ধ্যায় আবু কালামকে গ্রেপ্তার করেন। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ডোমারে শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

B
BN DESK | 05 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার