Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীতে দুর্বৃত্তের হামলায় আহত মক্তব শিক্ষককের মৃত্যু

BN DESK
06 July 2024, 08:05 PM পড়তে ১ মিনিট
নীলফামারীতে দুর্বৃত্তের হামলায় আহত মক্তব শিক্ষককের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি :  নীলফামারী সদরে দুর্বৃত্তের হামলায় অহত হয়ে পাঁচদিন হাসপাতালে থাকার পর মারা গেলেন মক্তব শিক্ষক ক্বারী মো. আবুল হোসেন (৫০)। ঘটনার পাঁচদিন পর আজ শনিবার (৬ জুলাই) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এর আগে ১ জুলাই (সোমবার) ভোরে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে মক্তবে যাওয়ার সময় জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের নীলফামারী-ডোমার আঞ্চলিক সড়কের তরণীবাড়ি নামক স্থানে  আবুল হোসনকে গলাকেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা।

তিনি একই ইউনিয়নের অচিনতলা গ্রামের মৃত সবির উদ্দিনের ছেলে এবং ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কাযাক্রমের মক্তব শিক্ষক। স্বজনরা জানায়, ঘটনার দিন ভোরে বাড়ি থেকে সাইকেলযোগে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে  মক্তবে যাচ্ছিলেন ক্বারী মো. আবুল হোসেন।

এসময় তরণীবাড়ি গ্রামে একদল দুর্বৃত্ত তাকে আটক করে গলা কেটে হত্যার চেষ্টা করে। এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর হয়। সেখানে চিকিৎসাধীর অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

নীলফামারী সদর থানার পরিদর্শক মো. তানভীরুল ইসলাম ওই মক্তব শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করে বলেন, এঘটনায় মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামি শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীতে দুর্বৃত্তের হামলায় আহত মক্তব শিক্ষককের মৃত্যু

B
BN DESK | 06 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার