Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর কিশোরগঞ্জে মাইন সদৃশ বোমা উদ্ধার

BN DESK
26 June 2024, 11:12 PM পড়তে ১ মিনিট
নীলফামারীর কিশোরগঞ্জে মাইন সদৃশ বোমা উদ্ধার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে মাইন সদৃশ বোমা উদ্ধার করেছে পুলিশ। সেখানে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল জানিয়েছেন। আজ বুধবার (২৬ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ক্যানেলের বাজার সংলগ্ন তিস্তা ক্যানেলের পার থেকে মাইন সদৃশ বোমাটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, তিস্তা ক্যানেলের পাড়ে কয়েকটি শিশু খেলাধুলা করছিল। এসময় তারা মাইন সদৃশ বোমাটি দেখতে পেয়ে এলাকাবাসীদের ডাক দেয়। এলাকাবাসী এসে মাইন সদৃশ বোমা দেখে তারা স্থানীয় থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই স্থানটি ঘিরে রাখাসহ নিরাপত্তায় পুলিশ পাহারা বসিয়েছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল জানান, বাজেডুমরিয়া ক্যানেলের বাজার সংলগ্ন তিস্তা ক্যানেলের পাড়ে মাইন সদৃশ বোমা উদ্ধার করা হয়েছে। স্থানটিকে ঘিরে রাখাসহ নিরাপত্তায় সেখানে পুলিশ অবস্থান করছে। মাইন সদৃশ বোমাটি নিস্ক্রিয় করতে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধের সময়কার মাইন সদৃশ বোমা।

উল্লেখ্য, এর আগে গত ২২ এপ্রিল একই এলাকা থেকে ২টি মাইন, একটি মর্টার শেল ও একটি থ্রি-নট থ্রি রাইফেল উদ্ধার করে পুলিশ। পরে সেগুলো বোম ডিসপোজেবল ইউনিট ধ্বংস করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর কিশোরগঞ্জে মাইন সদৃশ বোমা উদ্ধার

B
BN DESK | 26 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার