Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

একসঙ্গে এসএসসি পাস করলেন সৈয়দপুরের প্যানেল মেয়র ও তার মেয়ে

BN DESK
13 May 2024, 04:13 PM পড়তে ১ মিনিট
একসঙ্গে এসএসসি পাস করলেন সৈয়দপুরের প্যানেল মেয়র ও তার মেয়ে

মফস্বল ডেস্ক : নীলফামারীর সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-৩ সাবিয়া সুলতানা ও তার মেয়ে মাফরুহা শাহ এবার এসএসসি পাস করেছেন। গতকাল রোববার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মা পেয়েছেন জিপিএ-৩.৬৪ ও মেয়ে পেয়েছে ৩.৫০।

মা সাবিয়া সুলতানা এবারের এসএসসি পরীক্ষায় ভোকেশনাল বোর্ডের অধীন শহরের আসমতিয়া দাখিল মাদ্রাসা থেকে অংশ নেন। মেয়ে মাফরুহা অংশ নেয় শহরের ইসলামিয়া স্কুল থেকে।
মেয়ে মাফরুহা বলে, ‘আম্মু আমাকে পড়ালেখায় সব সময় সহযোগিতা করেছেন। নিজেও আমার সঙ্গে অংশ নিয়ে পাস করেছেন। আমি আমার আম্মুর জন্য গর্ববোধ করি।’ 

মা সাবিয়া সুলতানা বলেন, ‘শিক্ষার কোনো বয়স নেই। মেয়েদের অনুপ্রেরণায় এবার অংশ নিয়েছিলাম পরীক্ষায়। আল্লাহ সফলতা দান করেছেন।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

একসঙ্গে এসএসসি পাস করলেন সৈয়দপুরের প্যানেল মেয়র ও তার মেয়ে

B
BN DESK | 13 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার